কানে খৈল বা ইয়ার ওয়াক্স (Earwax)-এর কারণ, লক্ষণ ও হোমিওপ্যাথি সমাধান | ডাঃ মাহমুদুল হাসান
কানে খৈল (যাকে চিকিৎসাবিজ্ঞানের ভাষায় সিরুমেন বা Earwax / Cerumen বলা হয়) আমাদের কানের ভেতরের নালীর (Ear canal) একটি স্বাভাবিক ও উপকারী পদার্থ। কানের ভেতরের বিশেষ ধরনের গ্রন্থি থেকে এটি নিঃসৃত হয় এবং এটি কানকে ধুলাবালি, ব্যাকটেরিয়া, ফাঙ্গাস ও পোকামাকড়ের আক্রমণ থেকে সুরক্ষিত রাখে। সাধারণত স্বাভাবিক প্রক্রিয়ায় খৈল শুকিয়ে নিজে থেকেই কান থেকে ঝরে যায়। […]
